ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সালিশে বিপক্ষে কথা বলায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

সালিশে বিপক্ষে কথা বলায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


 সালিশে বিপক্ষে কথা বলায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী: গলাচিপায় সালিশে বিপক্ষে কথা বলায় শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই দুলাল মোল্লার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার,১৪ এপ্রিল রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল কাচারিকান্দা গ্রামের মোতাহার মোল্লার ছেলে। অন্যদিকে গ্রেপ্তার দুলাল মোল্লা একই এলাকার কাঞ্চন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুলাল দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে কাঞ্চন মোল্লা গতকাল রাতে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান দেওয়ানের কাছে অভিযোগ করেন। এ সময় কাঞ্চনের সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে শহিদুল ইসলাম। পরে দুলালকে সেখানে ডেকে পাঠানো হয়। সালিশে চাচা কাঞ্চনের পক্ষে কথা বলায় শহিদুলের ওপর ক্ষিপ্ত হন দুলাল।
ইউপি সদস্য বলেন, কাঞ্চন মোল্লার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো হয়। তবে দুলাল অভিযোগ অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সবাইকে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার সিদ্ধান্ত নেন। এরপর মধ্যরাতে শহিদুলকে কুপিয়ে হত্যার খবর আসে।
শহিদুলের ছোট ভাই রফিক মোল্লা (৪২) বলেন, দুলাল মোল্লা তাদের নিয়মিত খুন-জখমের হুমকি দিতেন। এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে গতকাল রাতে দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিক মোল্লা আরও বলেন, এ ঘটনায় তাদের বাবা মোতাহার মোল্লা গলাচিপা থানায় দুলাল মোল্লার নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, দুলাল মোল্লাকে আজ আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫৪   ১২৫ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ