ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকা চক্রের সদস্য আটক

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকা চক্রের সদস্য আটক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকা চক্রের সদস্য আটক

ভোলা: লালমোহন উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন নামে আন্তঃজেলা মাদক ও জাল টাকার চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনায় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আটককৃত শাহাবুদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলযোগে জরুরি ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওই ফোর্সের সদস্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন পাকা ভবন সংলগ্ন কাঁচা সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের একপর্যায় তার কাছে ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা রয়েছে বলে স্বীকার করেন শাহাবুদ্দিন।

তিনি বলেন, এরপর আটককৃত মো. শাহাবুদ্দিনের শরীর তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট ও নীল রঙের বায়ুরোধক জিপারের মধ্য থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন, একটি অপ্পো মোবাইল, ইসলামি ব্যাংকের একটি ডেভিট কার্ড এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহাবুদ্দিন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটকের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও ভোলা জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৯   ৮৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ