ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


 মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

পিরোজপুর:  মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। আজ বৃহস্পতিবার দুপু‌রে তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিলে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)আকলিমা আক্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই মঠবাড়িয়ার জ্বালানি তেলের (ডিজেল ও অকটেন) তীব্র সংকট চলছিল। বৃহস্প‌তিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েকশ মোটরসাইকেল ও পরিবহন চালক ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় এবং পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে ক্ষোভ ফেটে পড়ে উপস্থিত জনতা।এতে রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার থানা পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহের ব্যবস্থা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৫   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ