ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি:স্পিকার

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি:স্পিকার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬


সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি:স্পিকার
ভোলা-৩: (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আমি লালমোহনে সংবর্ধনা নিতে আসিনি, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি।
লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়াম রুমে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে স্পিকার কে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারিনা। সংসদে দেশের আইন তৈরী করে রাজনৈতিক দলগুলো আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি। সংসদে স্পিকার হিসেবে নির্দলীয় ভাবে কাজ চালাতে আমি পছন্দ করি। ন্যায় বিচার করার জন্য চেষ্টা করি। নির্বাচনে যারা পরাজিত হয়েছে এবং বিরোধীদলে রয়েছে, তারা চায় সরকার কালকেই পরে যাক। কিন্তু সরকার গঠন হয়েছে ৫ বছরের জন্য । ৫ বছর পর নির্বাচনের মাধ্যমে আবার নতুন সরকার নির্বাচিত হবে। এটাই গণতন্ত্রের ধারা।
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অনুরোধ করবো।

নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি মাওলানা আওয়ালের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এর সঞ্চলনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রভাষক শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হাকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৯   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ