ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুর: নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. আজিজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানাকরা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল, যা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. আজিজকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ বলেন,“নদী ও পরিবেশ রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেছারাবাদসহ জেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৪   ১৩৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ