ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রে

জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রে


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


জ্বালানি সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রে
ঢাকা: ইরান যুদ্ধের জের ধরে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে সারাদেশে।তারই ধারাবাহিকতায় দোহার ও নবাবগঞ্জ উপজেলায় জীবনযাত্রার নানা ক্ষেত্রে প্রভাব পড়ছে সব ক্ষেত্রে।
দেড় মাস ধরে চলা জ্বালানি সংকটে দোহার ও নবাবগঞ্জ অঞ্চলে বিদ্যুৎ সংকট এর মধ্যেই প্রকট আকার ধারন করেছে।”রাত থেকে ভোর পর্যন্ত পাচঁ থেকে সাতবার বিদ্যুৎ আসে-যায়। দিনে ও রাতে অর্ধেকের বেশি সময়ই বিদ্যুৎ থাকে না। একদিকে গরম যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংও। যেদিন কম সেদিনও আট ঘণ্টা, কোনদিন আবার ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি হয় লোডশেডিং”।
পাশাপাশি জ্বালানি সংকটে এই অঞ্চলে তেলের পাম্পগুলোতে তেল সরববাহ হচ্ছে না। বেশীরভাগই পাম্প বন্ধ রয়েছে। ফলে দোহার ও নবাবগঞ্জে রাইড শেয়ারিং থেকে শুরু করে কৃষি ক্ষেতখামার, পরিবহন খাত, কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল,ব্যাংকপাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি সংকটের কারনে সেবা পাচ্ছে না জনসাধারন।
দোহারের শিমুলিয়া-জালালপুর-আড়িয়ল বিলের কৃষকরা জানান, বিশেষ করে ধানের ফুল আসার সময়ে ডিজেলের সরবরাহ ঘাটতি থাকায় সেচ না দেওয়ার কারণে কৃষিখাতে সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা বাড়ছে। ডিজেলের ঘাটতি দীর্ঘায়িত হলে কৃষকের সেচের পাম্প ছাড়াও সংকট হতে পারে গণপরিবহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও। এর মধ্যেই এই এলাকায় কৃষিখাতে ও পণ্যবাহী ট্রাকগুলো পর্যাপ্ত ডিজেল পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
ফলে ইতোমধ্যেই এই অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক কর্মকান্ড বিপর্যস্ত হওয়ার পথে পড়েছে বলে জানা যায়।
দোহারের জয়পাড়া বাজারে ইলেকট্রনিক্স ব্যবসা ধ্বস নেমেছে বলে জানান, জয়পাড়া বাজার সমিতির সভাপতি এস এম কুদ্দুস।তিনি আরও বলেন, হোন্ডা, ফ্রিজ,টিভিসহ নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স মালামালের বিক্রি অনেকটাই কমে গেছে। শুধু ব্যাটারী চালীত সোলার ও আইপিএস বিক্রি বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে দোহার শাখার অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক সৌরভ সমাদ্দার জানান, দীর্ঘদিন ধরেই ব্যাংক খাতসহ দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল অবস্থায় আছে। তারমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের কারণে দেশের অন্তত ১০টি খাতের প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে-বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, শিল্প খাত, কৃষি, আমদানি-রপ্তানি, গৃহস্থালি, সেবা, নির্মাণ, পর্যটন ও বিনোদন এবং টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাত।
উপজেলা প্রশাসন বলছেন, দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর। মোট জ্বালানির ৬৫ শতাংশই আমদানি করতে হয়। যুদ্ধের কারণে জ্বালানি আমদানির গুরুত্বপূর্ন রুট হরমুজ প্রণালি বন্ধ থাকায় বড় সংকটে পড়েছে বাংলাদেশ।ফলে সংকট মোকাবিলায় ইতিমধ্যে মার্কেট খোলা রাখার সময় কমিয়ে আনা হয়েছে।

সরকারের নির্দেশ মোতাবেক বিদ্যুতের লোডশেডিং বাড়ানো, অফিসের সময় এগিয়ে আনা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।এছাড়াও দেশের অর্থনীতি আগে থেকেই দুর্বল ছিল। ইরান যুদ্ধে সেটা প্রকাশ ঘটছে।দেশ ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছে। আমাদেও সকলকেই জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। পাশাপাশি বিকল্প পথে অবশ্যই জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:১১   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ