ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » চাটমোহরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক নবম শ্রেণীর ছাত্র

চাটমোহরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক নবম শ্রেণীর ছাত্র


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


 চাটমোহরে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক নবম শ্রেণীর ছাত্র

পাবনা: আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ধর্ষণের শিকার শিশুটিকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধূলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষন করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে ধর্ষণের শিকার শিশুটিকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে রেফার্ড করেন।

ধর্ষণের শিকার শিশুটির বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটকের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:০১   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ