ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক
পাবনা: চাটমোহরে হিন্দু ধর্মালম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মোহর চাঁদের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, সদ্য শেষ হওয়া বোঁথড় চড়ক পূজা নিয়ে আওলাদ হোসেন একটি ভিডিও বানান। সেখানে তিনি হিন্দুদের দেব-দেবী ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বুধবার ভিডিওটি ‘কেসিপি মিন্টু ব্লগস (শপঢ় সরহঃঁ াষড়মং)’ নামের একটি আইডি থেকে পোস্ট দেন। এরপরেই ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের নজরে আসে এবং সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শুক্রবার এ ঘটানর প্রেক্ষিতে আওলাদ হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ^াস নামের এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ আওলাদ হোসেনকে আটক করে এবং শনিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি অশোক চক্রবর্তী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির শহর। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর কখনো কোনো ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার প্রার্থনা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, থানায় ধর্মঅবমাননার অভিযোগে মামলা হয়েছে। আওলাদ হোসেন নামের ওই যুববকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৭:১১   ৬৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ