ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় পোনা মাছ বিক্রেতার মৃত্যু

আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় পোনা মাছ বিক্রেতার মৃত্যু


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


 আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় পোনা মাছ বিক্রেতার মৃত্যু
বরিশাল: আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় এক পোনামাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমেপ্লেক্স থেকে লাশ নিয়ে গেছে তার পরিবারের লোকজন। এঘটনায় এখনও থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
জানাগেছে, গতকাল রোববার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ি নামক স্থানে পয়সারহাট থেকে আসা বালু বহনকারী ট্রলি ও মাছের পোনা বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় পার্শ্ববতী গৌরনদী উপজেলার বানিয়াসুরী গ্রামের আজিজ শিকদারের ছেলে ভ্যানের চালক পোনা মাছ বিক্রেতা শাহাজাহান শিকদার (৬৫) ট্রলিতে থাকা বালুর নিচে পরে গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তরত চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। এসংবাদ জানতে পেরে আগৈলঝাড়া থানা পুলিশ হাসপাতালে পৌছানোর পূবেই মৃত্যু শাহাজাহানের পরিবার লাশ তাদের বাড়ি নিয়ে যায়।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, পুলিশ হাসপাতালের যাওয়ার পূর্বে নিহতের পরিবার লাশ নিয়ে গৌরনদী চলে যায়। এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন ইউডি মামলা হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৯   ৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ