ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » জামায়াত নেতাকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

জামায়াত নেতাকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬


জামায়াত নেতাকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

খুলনা: কয়রায় এক জামায়াত নেতাকে হত্যার হুমকি দিয়েছেন দক্ষিন বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়রা থানায় সাধারণ ডায়রী করেছেন ওই জামায়াত নেতা।

জানা গেছে, উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ গত শুক্রবার বিকাল ৫টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়।

এ সময় ইউপি চেয়ারম্যান ওসমান গনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি দেন। চেয়ারম্যানের উচ্চবাচ্য শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে নিবৃত করেন।

জামায়াত নেতা মাসুম বিল্লার অভিযোগ, গত শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বাকুর মোড় এলাকায় মোশারফ হোসেন নামে এক ব্যাক্তিকে মারধর করেন চেয়ারম্যান। সে সময় তিনি সেখানে উপস্থিত হয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে শনিবার তাকে হত্যার হুমকি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ওসমান গনি।

জানতে চাইলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, সে (জামায়াত নেতা) বিভিন্ন সময় ফেসবুকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। দেখা হওয়ার পর এসব বিষয়ে জানতে চাইলে সে উত্তেজিত হয়। আমি কাউকে হত্যার হুমকি দেয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫০   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ