ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ভোলা: সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে কালমা ইউনিয়নের ডাওরী বাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহা সাদী।

তিনি জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী (৫ বছরের কম) শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৯ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ক্যাম্পেইনের আওতায় মোট ২১৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকসহ স্থায়ী কেন্দ্র এবং স্কুলভিত্তিক কেন্দ্র মিলিয়ে প্রায় ৪৪ হাজার ৭৩৯ জন শিশুকে বিনামূল্যে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এরপর ২ মে থেকে ৯ মে পর্যন্ত স্কুলভিত্তিক ক্যাম্পেইন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিপিআই মো. নুর উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক রাবেয়া বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৪   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ