ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট » পীরগঞ্জ হাসপাতালে ভূতের পরিবেশ,মুঠো ফোনের আলোতে রোগীর সেবা

পীরগঞ্জ হাসপাতালে ভূতের পরিবেশ,মুঠো ফোনের আলোতে রোগীর সেবা


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 পীরগঞ্জ হাসপাতালে ভূতের পরিবেশ,মুঠো ফোনের আলোতে রোগীর সেবা

ঠাকুরগাঁও: রাত ৮টা মাঝে মধ্যে চোখ পড়ে মোবাইলের আলো। চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার পরিবেশ। নাকের কাছে বিকট গন্ধ, কানের কাছে মশার ভেন ভেনানি। কাছে যেতেই দেখা গেল এক নারীর শরীরে রক্ত দেওয়া হচ্ছে, এ সময় ঠিক মতো রক্ত সঞ্চালন হচ্ছে কিনা তার মেয়ে মুঠো ফোনের আলো দিয়ে বারবার পর্যবেক্ষণ করছে। পাশের বেডে চোখ পড়তেই দেখা গেল বিছনায় শুয়ে থাকা একজনকে হাতপাখা দিয়ে বাতাস করা হচ্ছে। কেউ একজন মুঠো ফোনের লাইট নিয়ে বাথরুমের দিকে হেটে যাচ্ছেন। শিশু ও পুরুষ ওয়ার্ডের চিত্র একই রকম। রবিবার রাতে এমনই চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতালের।

রাতে বিদ্যুৎ চলে গেলেই তৈরি হয় ভূতুরে পরিবেশ। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় রোগীদের ওয়ার্ড অন্ধকার থাকলেও নিচ তলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার কার্যালয় বন্ধ থাকলেও বিনা প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় লাইট জ¦ালিয়ে রাখা হয়েছে। অথচ যেখানে আলো দরকার সেখানেই অন্ধকার করে রাখা হয়েছে। প্রায় সাড়ে চার লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র সরকারি ভরসাস্থল পীরগঞ্জের ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের যেন দুর্ভোগের শেষ নেই এখানে।

সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিকল্প ব্যবস্থা বিদ্যুৎ না থাকায় রোগীদের অন্ধকারেই থাকতে হচ্ছে হাসপাতালে। এক রোগীর শরীরে রক্ত দেওয়া হচ্ছে, এ সময় ঠিক মতো রক্ত সঞ্চালন হচ্ছে কিনা তার মেয়ে মোবাইল ফোনের আলো দিয়ে বারবার পর্যবেক্ষন করছিলো। একইভাবে নার্সদেরও মুঠো ফোনের আলো ব্যবহার করে রোগীর রক্তচাপ মাপা ও ওষুধ দিতে দেখা গেছে। অতিরিক্ত গরমে বৃদ্ধ ও শিশু রোগী ও স্বজনদের হাসফাস অবস্থা। লোডশেডিংএর সময় বেড থেকে রোগী মেঝেতে পড়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে।

হাসপাতালে ভর্তি থাকা জেসমিন আক্তার বলেন, আমি আমার বাচ্চাকে দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রেখেছি। অতিরিক্ত গরম আর অন্ধকারে নাজেহাল অবস্থা। কারেন্ট চলে গেলে আমাকেও ভয় লাগে বাচ্চাটাও ভয়ে চিৎকার করে। এই হাসপাতালটা যেন ভূতের হাসপাতাল মনে হয়।

চিকিৎসা নিতে আসা রোগির স্বজন রোকেয়া খাতুন বলেন, বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতালটি ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ে। পুরো লোডশেডিং সময় অন্ধকারে থাকতে হয় আমাদের। এসময় ঠিক ভাবে চলাফেরা করা যায় করা যায়। বাথরুমের প্রয়োজন হলে মুঠো ফোন নিয়ে যেতে হয়। বিকট দুর্গন্ধ আসে বাথরুম গুলো থেকে। অন্ধকার পরিবেশে মশার উৎপাতও বেড়ে যায়। এ পরিবেশের সুস্থ মানুষরাও অসুস্থ বোধ করে।

স্থানীয় মনসুর আলী জানান, কর্তৃপক্ষের উদাসীনতায় হাসপাতালের সেবা কার্যক্রম দিন দিন ভেঙে পড়ছে। চিকিৎসা সেবায় তাদের কোন ভ্রুক্ষেপ নেই। এখানকার পরিবশে অত্যন্ত নোংরা। দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা শহর ছাড়া আশে পাশে আর চিকিৎসা কেন্দ্র না থাকায় বাধ্য হয়েই এখানে চিকিৎসা নিতে আসতে হয় রোগিরা।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল বাশার মোহাম্মদ সাইদুর জামান মুঠোফোনে বলেন, আমাদের হাসপাতালের জেনারেটর দীর্ঘদিন ধরে নষ্ট। আর আইপিএসের ব্যাটারিরও মেয়াদ শেষ। আমরা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করব। ঠাকুরগাঁও সিভিল সার্জন ও পীরগঞ্জ ইউএনও কে বিষয়টি জানানো হয়েছে। সমস্যার সমাধান হতে সময় লাগবে।

পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করতে ২/১ দিন সময় লাগবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৪   ৪০ বার পঠিত  |   







ড্রাফট থেকে আরও...


পীরগঞ্জে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন
কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগঞ্জ হাসপাতালে ভূতের পরিবেশ,মুঠো ফোনের আলোতে রোগীর সেবা
নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে মাটি বিক্রিসহ অনিয়মের অভিযোগ
কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন



আর্কাইভ