ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে ফের সংরক্ষিত নারী এমপি হলেন বিলকিস ইসলাম

নীলফামারীতে ফের সংরক্ষিত নারী এমপি হলেন বিলকিস ইসলাম


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬


 নীলফামারীতে ফের সংরক্ষিত নারী এমপি হলেন বিলকিস ইসলাম

নীলফামারী: ত্রয়োদশ জাতীয় সংসদে নীলফামারীতে সংরক্ষিত নারী সংসদ সদস্য(এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম। এর আগে অষ্টম সংসদে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন তিনি।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানা গেছে। দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করায় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার এই সংগ্রামী জীবনযাত্রা এবং জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সব মিলিয়ে তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতিস্বরূপ তিনি সংসদে নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে নীলফামারীর প্রতিনিধিত্ব করার সুযোগ পান। নেতাকর্মী ও স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্য হিসেবে বিলকিস ইসলাম এলাকার নারীর ক্ষমতায়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের বাসিন্দা নবনির্বাচিত সংসদ সদস্য(এমপি) বিলকিস ইসলাম বলেন, আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চাই। নীলফামারীকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করাই আমার লক্ষ্য। আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার কাজের মূল্যায়ন করেছেন। তিনি যে সম্মান আমাকে দিয়েছেন তা পালনে সচেষ্ট থাকবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০২   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ