ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


 পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

পটুয়াখালী: কোস্ট গার্ডের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার,২১ এপ্রিল সকাল ৯ টায় সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি পণ্যবাহী স্টিমার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৬০০ টাকা মূল্যের ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। তবে সিগারেটের প্রকৃত মালিককে শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:৩৬   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ