ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ১৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক ১

হাতিয়ায় ১৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক ১


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


হাতিয়ায় ১৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্বার, আটক ১
নোয়াখালী: হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ শত লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। তৈল মজুদের সাথে জড়িত থাকায় এসময় ফারুক নামে একজনকে আটক করা হয়। বুধবার সকালে জব্দ করা তৈল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। আটক মো: মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহইয়া মাস্টারের ছেলে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান চালায় তমরদ্দি বাজারে। তাতে বাজারের উত্তর পাশে একটি মটর পাটস এর দোকান থেকে ৮ ড্রাম (১৬ শত লিটার) তৈল জব্দ করা হয়। পরে ফারুক এসে এসব তৈলের মালিক সে বলে জানায়। এসব তৈল সে জাহাজে ব্যবহারের জন্য এনেছে বলে জানায়। পরে অবৈধ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অবৈধ মজুদের অপরাধে ফারুককে আটক করা হয়।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুককে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:২৪   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ