ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নবীনগর বাঙ্গরা বাজার নিয়ন্ত্রণ নিয়ে মব ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা

নবীনগর বাঙ্গরা বাজার নিয়ন্ত্রণ নিয়ে মব ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


নবীনগর বাঙ্গরা বাজার নিয়ন্ত্রণ নিয়ে মব ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে বাঙ্গরা বাজার নিয়ে সৃষ্ট মব ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা হয়েছে। বাঙ্গরা বাজারের আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়নের যুবদলের সাবেক সদস্য সচিব কাউছার আলম ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী সমর্থিত রবিউল আওয়াল রবি’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জের ধরে একটি দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে মব ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় দুই পক্ষেই পাল্টা পাল্টি মামলা করেছে।

বুধবার (২২/০৪)সকালে নবীনগর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম মামলা দুইটির বিষয়ে আজকের রুপান্তরকে নিশ্চিত করেন।তবে এক পক্ষের তিনজন গ্রেপ্তার হলেও অপর পক্ষের কেউই গ্রেপ্তার হয়নি।

বুধবার (২২/০৪) সকালে মবের শিকার অবরুদ্ধ জিনদপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রবিউল আওয়াল রবি’র স্ত্রী সালমা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার কমিটির সভাপতি ও জিনদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম মিয়া মিয়াকে প্রধান করে ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব কাউছার আলমসহ ১১জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা করেন।

অপরদিকে যুবদল নেতা কাউছার আলম গ্রুপের বাজার কমিটির সভাপতি ও জিনদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামিম বাদী হয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে প্রধান করে চেয়ারম্যান রবিউল আওয়াল রবিসহ ১০জনের বিরুদ্ধে ঘটনার দিন সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার বাঙ্গরা বাজারে সরকারি খালি জাগায় একটি দোকানঘর নির্মাণ করতে যান চেয়ারম্যান রবিউল আওয়াল এর ভাই শফিকুল ইসলাম তার লোকজন। ঘর নির্মাণের এ খবর পেয়ে কাউছার আলম গ্রুপের বাজার কমিটির সভাপতি শামিম তার লোকজন নিয়ে বাধাঁ প্রদান করে। তর্ক বির্তকের এক পর্যায় সংঘর্ষ ও উত্তেজিত শামীম ও তার অনুসারীরা ‘মব’ সৃষ্টি করে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার ভাইদের মারধর করে একটি স্থানে অবরুদ্ধ করে ফেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ কৌশলে অবরুদ্ধ চেয়ারম্যান ও তার ভাইকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় শামিম মামলা করলে ওই মামলায় ওসি তাদের গ্রেফতার দেখান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৪   ৭২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ