ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপের জন্য পুরস্কার পেলো তরুনী

পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপের জন্য পুরস্কার পেলো তরুনী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপের জন্য পুরস্কার পেলো তরুনী

পিরোজপুর: জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে জিয়ানগর সরকারী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে তার পিতা-মাতা তার মতের বিরুদ্ধে বাল্য বিবাহ দিতে চেয়েছে কিন্তু সে কিছুতেই এ বিবাহ করতে রাজি না।পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেতে সে গত শনিবার (১৮ এপ্রিল) জিয়ানগর থানায় আশ্রয় নেয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তার বাল্যবিবাহের কার্যক্রম স্থগিত করা হয় এবং তার পিতা মাতার কাছ থেকে এ বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে তহমিনা আক্তারের এই সাহসী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ মহোদয় তাকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং অনুদান অব্যাহত রাখার অঙ্গীকার প্রদান করেন।

তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কঠোর অবস্থান নিতে নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরেজান্নাত ফেরদৌসী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:০২   ১০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ