ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মত পরিস্থিতি চলছে:খন্দকার আব্দুল মুক্তাদির

দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মত পরিস্থিতি চলছে:খন্দকার আব্দুল মুক্তাদির


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল ২০২৬


দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মত পরিস্থিতি চলছে:খন্দকার আব্দুল মুক্তাদিরনারায়নগঞ্জ: শিল্প, বাণিজ্যমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বর্তমানে যে গ্যাস সংকট ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার মত পরিস্থিতি চলছে, তা পূর্ববর্তী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। মাত্র দুই মাসের পুরোনো সরকার এই অব্যবস্থাপনা ও অরাজকতা মোকাবিলা করছে। তবে এই অভার পুরণের জন্য গ্যাস সরবরাহের ক্ষেত্রে স্থিতিশীল আনা আমাদের আগামী দিনের কার্যক্রম যা সময়ের সাথে এর প্রতিফলন দেখতে পারবেন।
শনিবার বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খানপাড়া এলাকায় লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত মিথিলা গ্রæপের টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলস্সহ অন্যান্য কারখানা পরিদর্শণ শেষে গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্প, বাণিজ্যমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে এবং সরকারের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এতে করে দেশের রপ্তানি খাত যেমন শক্তিশালী হবে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। এসময় তিনি মিথিলা টেক্সটাইল, উইভিং, অটো রাইস মিলস্ পরিদর্শনকালে মন্ত্রী কারখানার উৎপাদন প্রক্রিয়া, বর্জ্য ব্যবস্থাপনা এবং আধুনিক পরিবেশ সুরক্ষা প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, দেশের শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং মিথিলার মত এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, স্টার্কট্রি গ্রæপের ব্যবস্থা পরিচালক রাকিবুল ইসলাম, মিথিলা গ্রæপের চেয়ারম্যান আজহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, কায়েস খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৬   ২৬৬ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ