ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » এক টিউবওয়েলেই পাঁচ গ্রামের মানুষের ভরসা

এক টিউবওয়েলেই পাঁচ গ্রামের মানুষের ভরসা


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬


এক টিউবওয়েলেই পাঁচ গ্রামের মানুষের ভরসা

খুলনা: কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আনিস ঢালীর বাড়ির একটি টিউবওয়েল এখন পাঁচ গ্রামের মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই একমাত্র নিরাপদ পানির উৎসে ভিড় করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ মদিনাবাদ, গোবরা, গুচ্ছগ্রাম, উড়াতলা ও কপোতাক্ষ নদের ওপারের চাকলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন এখানে পানি সংগ্রহ করতে আসেন। আশপাশে আরও কয়েকটি টিউবওয়েল থাকলেও সেগুলোর পানি লবণাক্ত হওয়ায় খাওয়ার উপযোগী নয়।

পানি সংগ্রহ করতে আসা ফুনি খাতুন বলেন, “প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে এখানে পানি আনতে আসি। অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পানি তুলতেও কষ্ট হয়। সব সময় পানি পাওয়া যায় না, তবুও এই পানিই আমাদের একমাত্র ভরসা।”

টিউবওয়েলের মালিক আনিস ঢালী বলেন, প্রতিদিন এখানে প্রায় ৫০০ কলস পানি তোলা হয়। “অনেক মানুষ আসে, সবার চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবুও যতটা সম্ভব সবাইকে পানি দেওয়ার চেষ্টা করি,” যোগ করেন তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার ইস্তিয়াক আহমেদ জানান, কয়রায় শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে নতুন গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত টেকসই পানির ব্যবস্থা না নিলে উপকূলীয় এই অঞ্চলে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫১   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ