ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিজের প্রতিষ্ঠানেই ফ্যানের সাথে ঝুঁলছিল যুবকের মরদেহ

নিজের প্রতিষ্ঠানেই ফ্যানের সাথে ঝুঁলছিল যুবকের মরদেহ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


 নিজের প্রতিষ্ঠানেই ফ্যানের সাথে ঝুঁলছিল যুবকের মরদেহ

ফরিদপুর: সোমবার বিকেলে স্ত্রী মিতু আক্তারকে ফোন দিয়ে আরমান জানায় ‘সব ভুলে গিয়ে চলো নতুন করে সংসার করি’। ওই দিন রাতেই খবর পান আরমান আত্মহত্যা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ প্রতিষ্ঠানে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে আরমানুজ্জামান রাজু (৩০) নামের এক যুবক।
সোমবার রাত ৯ টায় আলফাডাঙ্গা পৌর সদরে কলেজ রোডে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আরমান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের ফুল মিয়ার ছেলে। তার স্ত্রী, ছয় বছরের একটি ছেলে ও দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আরমান এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরমানের পরকীয়া সম্পর্কের সূত্র ধরে তার স্ত্রী মিতু আক্তারের সাথে ভূল বোঝাবুঝি চলছিল বেশি কিছু দিন ধরে। এ বিরোধের জেরে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। স্বজনদের প্রাথমিক ধারনা স্ত্রীর সঙ্গে এই অভিমান ও পরিবারিক কলহের কারণে আরমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
আরমানুজ্জামান রাজুর স্ত্রী মিতু আক্তার বলেন, গত ডিসেম্বর মাস থেকে রাজু একটি মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে যান। এ নিয়ে আমাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কয়েক দিন আগে ঝগড়া করে আমি বাবার বাড়িতে চলে যাই। সোমবার বিকেলে আমাকে আরমান ফোন দিয়ে বলে ‘সব ভুলে গিয়ে চলো নতুন করে সংসার করি’। সে বিকাশে আমার কাছে এক হাজার টাকাও চায়। ওই দিন রাত ৯ টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে জানায় আরমান এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ দেখতে পাই।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরমান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে পুলিশ অবশ্যই সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৬   ১২৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ