ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


 বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ফরিদপুর: বোয়ালমারীতে মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তিন লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার শেখর ইউনিয়নের ডোলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গাউস মোল্যা ভোরে মোটরসাইকেলে করে সহস্রাইল বাজারে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথে ডোলভিটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে তার দুই পা ভেঙে যায়। পরে তার সঙ্গে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলটি পাশের খাদে ফেলে দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠায়। বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৪৪   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ