ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,৩ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,৩ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬


ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,৩ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।পরিবেশগত ছাড়পত্র,লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সফল ব্রিকস,সুরমা ব্রিকস ও সেরা ব্রিকস নামের ৩টি অবৈধ ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়।

জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল।এতে পরিবেশ দূষণসহ স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।অভিযানে সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এবং ফুলপুর থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান,পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ক্রমান্বয়ে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৩   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ