ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বেসরকারী ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যু

দোহারে বেসরকারী ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যু


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ২ মে ২০২৬


দোহারে বেসরকারী ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যু

ঢাকা: দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোগীর স্বজন ও স্থানীয়রা বেসরকারি ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ করেন এবং পুলিশের উপস্থিতিতে নানা স্লোগান দেন।
নিহত রেনু বেগম (৫৫) উপজেলার রাইপাড়া ইউনিয়নে আরিতা গ্রামের আমিন চোকদারের স্ত্রী।তার তিন ছেলেই প্রবাসে থাকেন।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ৯টার দিকে উপজেলার লটাখোলা করম আলীর মোরে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে এ ঘটনা ঘটে।
।
নিহত রেনু বেগমের ছোট ছেলে মো. সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন,সৌদী আরব থেকে ছুটিতে এসে মায়ের পিত্তথলির অপারেশনের জন্য ডিএন ক্লিনিককে যোগাযোগ করি। ক্লিনিক কতৃপক্ষ মায়ের সকল পরীক্ষানিরীক্ষা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে অপারেশনের জন্য ভর্তি করান। ক্লিনিক কতৃপক্ষ শুক্রবার সকাল ৯টায় অপারেশনের সময় ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

খোঁজ নিয়ে জানা যায়, অপারেশনের দায়িত্বে ছিলেন আশরাফুল ইসলাম নামে এক চিকিৎসক। এ সময়ে রোগী অজ্ঞান করার দায়িত্বে আজাদ হোসেন এনেস্থিসিয়া প্রয়োগ করলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু ঘটে। রোগীর মৃত্যু নিশ্চিত হলে চিকিৎসক আশরাফুল ইসলাম ও এনেস্থিসিয়া প্রয়োগকারী আজাদ রোগীকে ওটিতে ফেলেই পালিয়ে যায়।

নিহতের ছোট ছেলের স্ত্রী লিমা আক্তার জানান, আমরা জানতে চাইলে ক্লিনিক কতৃপক্ষ বলেন অপারেশন হয়ে গেছে। ঔষুধ প্রয়োগের কারনে রোগী জ্ঞান ফিরে নাই। পরে আমি বিষয়টি স্বজনদের মোবাইল ফোনে জানালে সবাই উপস্থিতি হউন এবং মায়ের মৃত্যু নিশ্চিত হই।

পরবর্তীতে নিহতের স্বজনরা ক্লিনিকে এসে মৃত্যুর বিষয়টি টের পেয়ে স্থানীয় সবাইকে ক্লিনিকে জড়ো হতে বলেন। এক পর্যায়ে নিহতের স্বজনরা ও স্থানীয়রা মৃত্যুর খবরে ক্লিনিক ভাংচুর করেন।

এ বিষয়ে ক্লিনিক কতৃপক্ষের পলায়নের কারণে কারও বক্তব্য পাওয়া যায় নি।

খবর পেয়ে দোহার থানা পুলিশের একাধিক টহল টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময়ে নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপস্থিতিতেই নানা স্লোগান দেন। ঘটনার পর থেকেই সবাই পলাতক রয়েছেন।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক দোহার থানার পুরো টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।ফলে জনগণের রোষানল থেকে আধুনিক ৫তলা ক্লিনিকটি ভাংচুর হতে রক্ষা করি। মৃত্যুর প্রকৃত ঘটনা জানতে তদন্ত সাপেক্ষে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময়ে ডিএন ক্লিনিক মালিকপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, কোন বড় ধরনের অপারেশন করার কোন অধিকার নেই ক্লিনিক কতৃপক্ষের। ক্ষতিগ্রস্থ পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৯   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ