ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে ২০২৬


কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার ও সদস্য সচিব সারিফুল আজম সোহেল। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন ও সদস্য সচিব শোয়েব সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদ নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮-৭ গোলে জয়লাভ করে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, লিটন কৃষ্ণ কর, মারুফুর রহমান রাজু, দীপক দাস।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৩   ৩১১ বার পঠিত  |            







খেলা থেকে আরও...


সমালোচনা নয়, সমর্থন করুন: নেইমার
আবারও বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ
এলপিএল ফাইনালে হেরে গেল সাকিব-হৃদয়ের দল
ইংলিশ প্রিমিয়ার লিগ: সবচেয়ে ধনী ফুটবল, সবচেয়ে দরিদ্র বাজেট
অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের



আর্কাইভ