ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১ মে ২০২৬


 পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়

পটুয়াখালী: আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থিদের ভরাডুবি নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জামায়াতপন্থি হিসেবে পরিচিত প্যানেল বড় ব্যবধানে পরাজিত হয়েছে। নির্বাচনে সব পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন ৬৯ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মুজিবুল হক বিশ্বাস রানা পেয়েছেন ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন ১০৯ ও মোহাম্মদ ওমর ফারুক ৭৩ ভোট পেয়েছেন।
লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট।
সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী ১৩৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল‌ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলঅংশ নেয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৫:২৯:০০   ২০৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ