ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » আমরা পাবনাকে একটি দূর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো: জেলা প্রশাসক

আমরা পাবনাকে একটি দূর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো: জেলা প্রশাসক


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শুক্রবার, ১ মে ২০২৬


 আমরা পাবনাকে একটি দূর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো: জেলা প্রশাসক

পাবনা: জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেছেন,‘ আমরা পাবনাকে একটি দূর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি,আমি ব্যক্তিগতভাবে দূর্নীতির সাথে জড়িত হবো না ইনশাল্লাহ। আমাদের অন্যান্য দপ্তরে যারা রয়েছেন, তাদেরকেও অনুরোধ করবো, আসুন আল্লাহ আমাদের মানুষের সেবা করার সুযোগ দিয়েছে, আমরা কেউ দূর্নীতি করবো না। আমরা যদি দূর্নীতি করি, তাহলে কেউ সুখি হতে পারবেনা, শান্তি পাবেনা। জনগণ মালিক, আমরা সেবাদানকারী বা কর্মচারি। অথচ আমরা তাদের কাছে ঘুষ চাচ্ছি। মানুষ যে এখনো শ্রদ্ধা করে এটা আমার কাছে এখন বিরল ঘটনা মনে হচ্ছে। আমরা কেউ ঘুষ ও দূর্নীতি করবো না। আমি প্রত্যাশা করবো, আমি বা আমরা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতে এসেছি। আমরা সকলে মিলে সরকার যে দায়িত্ব দিয়েছে,তা যদি সুচারুরুপে পালন করি, তাহলে সম্ভব বিষয়গুলো বাস্তবায়ন করতে পারবো। এলাকার উন্নয়নের জন্য সকল অংশীজনকে সম্পৃক্ত করতে হবে। সকলের সমন্বয়ে একটি এলাকার উন্নয়ন সম্ভব।

জেলা প্রশাসক বলেন, ‘পাবনা জেলায় কয়েকটি বিষয় হচ্ছে চ্যালেঞ্জ। এরমধ্যে প্রধানতম চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে মাদক। আমি সব স্থানে জেনেছি পাবনা জেলায় মাদক অত্যন্ত মহামারী আকারে ছড়িয়েছে। মাদকের বিরুদ্ধে এখনই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হই। সরকারি কর্মকর্তা ও আপনারা যদি সমন্বয় ঘটাতে পারেন, তাহলে মাদক কারবারীরা আমাদের সাথে পেরে উঠবেনা। জনগণের শক্তিই হচ্ছে চূড়ান্ত শক্তি, আসল শক্তি। আমাদের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাবনার চাটমোহরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন সংগঠণের প্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সুধীজনের সাথে অনুষি।ঠত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক আরো বলেন, চাটমোহরে ভূমিসেবা নিতে এসে কেউ যেন হয়রানীর শিকার না হয়। কোন অনিয়ম ও দূর্নীতি যেন চাটমোহরের কোন ভূমি অফিসে না হয়। এজন্য কঠোর হওয়ার জন্য এসি ল্যান্ডকে নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, আপনারা যে সমস্যার কথাগুলো বলেছেন, বিশেষ করে সবাই মাদক,যোগাযোগ ও যানজটের কথা বলেছেন। পাবনা জেলার ২০ লক্ষ মানুষ,সবার সাথে হয়তো আমার কথা বলা সম্ভব হবেনা। আপনাদের সাথে কথা বলেএসকল বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত, অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক বেলাল হোসেন স্বপন, এস এম হাবিবুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান খান, ফয়সাল কবির, আব্দুল আলীম,ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজা, লোকমান হোসেন,আঃ রহিম, আদিবাসী নেতা আনন্দ লোহার, বিদ্যুৎ ভুইমালী প্রমুখ।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৮   ২৫১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ