ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


সাইফুল ইসলাম শাকিল,ভাঙ্গা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ফরিদপুর: ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাঈদুর রহমান মিঠুর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪এপ্রিল) দুপুরে উপজেলা পৌর সদরের কালীবাড়ি মন্দির সংলগ্ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাঈদুর রহমান জানান, আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমার প্রতিবেশী দেলোয়ার শিকদার ফরিদপুর এল এ শাখায় একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের আর্থিক ও মানসিক চাপে রেখেছে। সে গতকাল ৩ এপ্রিল তার বাসভবনে একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলন করে আমাকে দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বরং সে ও আ’লীগের দোষরদের প্ররোচনায় আমাদের গ্ৰামের অনেকের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা দিয়ে সকলকে হয়রানি করছে। তার কারনে আমরা বাংলাদেশ রেলওয়ের ক্ষতিপুরন এখনও পাচ্ছি না। মিঠু শিকদার জানান, আমি বর্তমান সরকার ও মাননীয় এমপি শহিদুল ইসলাম বাবুল ভাই সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে আমাদের ক্ষতিপূরণের টাকা এল এ শাখা থেকে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হোক। পাশাপাশি দেলোয়ার শিকদার সংবাদ সম্মেলনে যে মিথ্যা কথা বলেছেন- তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।

ভাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

অন্যদিকে, গত ৩ এপ্রিল বিকেলে এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ গ্রাম বিষয়ক সম্পাদক দাবি করে দেলোয়ার শিকদার বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু ও পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদের সঙ্গে তার দীর্ঘদিন যাবত একটি জমি সংক্রান্ত বিরোধ চলছে। সেই বিরোধপূর্ন জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা সংক্রান্ত বিষয়ে গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির থাকার নোটিশ পেয়ে তিনি সেখানে হাজির হন৷ পরবর্তীতে সেখানে গেলে শুনানি চলাকালে শিকদার সাইদুর রহমান মিঠু ও রফিকুল আলম জাহিদের তাকে হেনেস্থা করেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি জিডি করেন তিনি। বিষয়টিতে তিনিও আইনগত বিচার দাবি করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:০২:২৮   ২৯৭ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ