ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বাসায় অবৈধভাবে মজুত রাখা পেট্রোল থেকে অগ্নিকাণ্ড, ব্যবসায়িকে কারাদণ্ড

বাসায় অবৈধভাবে মজুত রাখা পেট্রোল থেকে অগ্নিকাণ্ড, ব্যবসায়িকে কারাদণ্ড




 বাসায় অবৈধভাবে মজুত রাখা পেট্রোল থেকে অগ্নিকাণ্ড, ব্যবসায়িকে কারাদণ্ড

ময়মনসিংহ: দেশে জ্বালানি তেলের সংকটময় সময়ে বাসায় অবৈধভাবে পেট্রোল মজুত করে রাখতেন এক অসাধু ব্যবসায়ি। পরে গোপনে তা চড়া দামে বিক্রি করতেন তিনি। নিয়মিত এ কার্যক্রম চলাকালে অসতর্কবস্থায় পেট্রোলের একটি কনটেইনারে আগুন ধরে যায়। শনিবার রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের ফিসারি রোড এলাকার একটি বাসায় ঘটে এ ঘটনা। পরে উমর ফারুক (৫১) নামে ওই অসাধু ব্যবসায়িকে ১০ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
ত্রিশাল পৌরশহরের দরিরামপুর গ্রামের ০৮নং ওয়ার্ডের ফিসারি রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকেন স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদের ছেলে উমর ফারুক। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওই বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। আগুন নেভাতে গিয়ে তারা টের পান ওই বাসায় কয়েকটি কন্টিনারে পেট্রোল মজুত রাখা। যেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিক্ষুব্দ এলাকাবাসি ওই বাসা ঘেরাও করে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই বাসায় পেট্রোল মজুত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ি ও তার পরিবারের লোকজন বাথরুমের কমটে ঢেলে দেন ঢাকনা জাতীয় ৬/৭ বালতি পেট্রোল। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই অসাধু ব্যবসায়িকে লাইসেন্স ব্যতীত জ্বালানি তেল মজুতের অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১০ দিনের কারাদন্ড দেন এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাসায় তল্লাশি চালিয়ে মজুত রাখা ৭০ লিটার পেট্রোল জব্দ করা।
এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে যানবাহন ব্যতীত খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রয়ের অপরাধে দন্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় স্থানীয় ইভা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ০১ হাজার টাকা অর্থদ- করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এতে সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশ।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, বাসায় মজুত রাখা পেট্রোলের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তল্লাশি করে বাসার সিঁড়ির ঘরে কন্টেইনারে মজুতকৃত আরো ৭০ লিটার পেট্রোল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন। জনস্বার্থে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৪:২৫   ১২০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ