ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




 ত্রিশালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহ: ত্রিশালে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলো ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সিফাত ওরফে আলীম (১৯) ও উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম আজিজুল ইসলাম ফকিরের ছেলে শফিকুল ইসলাম (৩৯)।
ত্রিশাল থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত পৌনে ৯ টার দিকে পৌরশহরের দরিরামপুর গ্রামের ৭নং ওয়ার্ড আবুল হোসেনের মুদির দোকানের সামনে থেকে ৬ গ্রাম হেরোইনসহ সিফাত ওরফে আলীমকে গ্রেপ্তার করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। রাত দেড়টার দিকে অপর একটি অভিযানে গুজিয়াম এলাকার রতন মিয়ার বাসার সামনে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করে। ইয়াবার মূল্য আনুমানিক ২৫ হাজার পাঁচশত টাকা।
ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ গ্রাম হেরোইন ও ৫১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২১:০১   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ