ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের সড়ক দখল করে পাকা দেয়াল নির্মানের অভিযোগ

নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের সড়ক দখল করে পাকা দেয়াল নির্মানের অভিযোগ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 নবীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের সড়ক দখল করে পাকা দেয়াল নির্মানের অভিযোগ

হবিগঞ্জ: নবীগঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মান করেছেন। এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, ঝিটকিয়া গ্রামের কামাল হোসেন লিখিত অভিযোগে জানান,নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জোর পূর্বক উপজেলার ঝিটকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতাযাতের সরকারী সড়কের একটি অংশ জোর পূর্বক দখল করে বাউন্ডারি পাকা সীমানা প্রাচীর নির্মান করেন। তাকে গ্রামবাসী বাঁধা প্রদান করলেও তিনি তা অমান্য করে জোর পাকা দেয়াল নির্মান করেন। ফলে সড়ক দিয়ে সাধারন জনতা ও ছাত্র ছাত্রীদের চলাচলে বিঘœতা সৃষ্টি হচ্ছে।
এবিষয়ে দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সড়কব দখলের বিষয়ে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমদ বলেন, আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের বিরুদ্ধে সরকারী প্রাইমারী স্কুলের সড়ক দখলের অভিযোগ পাওয়া গেছে, ঘটনা সঠিক হলে আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩২   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ