ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

পিরোজপুর: নাজিরপুর উপজেলার কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে সুলতানা জেসমিন জুঁইয়ের শপথ গ্রহণকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। এসময় দলটির নেতাকর্মীরা তারেক রহমান-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রবিবার (০৩ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে টাইম টাওয়ার চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পুরো মিছিলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা জুঁইয়ের শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।

বক্তারা বলেন, নাজিরপুরের কৃতি সন্তান সুলতানা জেসমিন জুঁইয়ের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো নাজিরপুরবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, জুঁই তার দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়া বক্তারা আরও বলেন, দলীয় নেতৃত্বের সঠিক সিদ্ধান্তের ফলে একজন যোগ্য নারী নেত্রী জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। এজন্য তারা তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আফরোজ আহমেদ সবুজ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মোল্লা, শফিক ইসলাম শফিক, অহিদুজ্জামান চঞ্চল, মো. এশারত শেখ, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ফাহাদ, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন, বর্তমান সভাপতি মো. আসাদ শেখ, সাধারন সম্পাদক এমাম খানসহ মাটিভাংগা কলেজ ও রাজলক্ষ্মী কলেজসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলেে নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৫২   ৮০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ