ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী মর্জিনা গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন এর নির্দেশক্রমে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোসাঃ মর্জিনা (৫২) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৪৮   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ