ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালীতে দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে ২০২৬


 পটুয়াখালীতে দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় ছয় ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের কাল নাগিনী সাপ উদ্ধার হয়েছে। মঙ্গলবার,৫ মে সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কাল নাগিনী সাপ উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বেলা ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় সাপ দুটিকে দেখতে ভীড় জমায় স্থানীয়রা। কালচে বাদামী বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ন নির্বিশ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কাল নাগিনী সাপটি মৃদু বিষধর।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‍“হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণী দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।”
কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা আলী আহসান বলেন, “সাপ দুটিকে আমাদের এখানে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। কাল নাগিনীর তেমন কোন সমস্যা না থাকলেও দাঁড়াশটির শরীরের মধ্যভাগে ক্ষত রয়েছে। আশা করছি, সাপ দুটি সুস্থ হবে এবং এনিমেল লাভারস ও বন বিভাগের সহায়তায় তাদের বনভূমিকে অবমুক্ত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:০৯   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ