ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ভাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


ভাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকনবাড়িয়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী। বুধবার (৬ মে) সকালে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। স্থানীয় সুত্র জানায়, আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা মাছচাষী আনোয়ার মাতুব্বর প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

মাছ চাষী আনোয়ার মাতুব্বর (৫১) বলেন, মঙ্গলবার (৫ মে) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে পুকুরে গিয়ে দেখতে পাই হাজার হাজার বিভিন্ন ধরনের মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। মুহূর্তেই আমার স্বপ্নের খামার ধ্বংসস্তূপে পরিণত হয়।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী আনোয়ার মাতুব্বর আরও জানান, ‘দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা আমার খামার এক রাতেই শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব হওয়ার পথে। আমার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ‘আমার সংসার চলত মাছ বিক্রির টাকায়। বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভাঙ্গা থানাকে জানানো হয়েছে। তিনি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর আমার কাছে এসেছিলেন। আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার মাতুব্বরের মাছের খামারটি বেশ বড়। বুধবার সকালে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে। কে বা কারা তার এমন ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তিনি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। মাছচাষীকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৬   ১৩২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ