ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ, দুইজন আটক

ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ, দুইজন আটক


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


ট্রাকভর্তি ভারতীয় পণ্য জব্দ, দুইজন আটক

নেত্রকোনা: কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। বুধবার (০৬ এপ্রিল) ভোরে নাজিরপুর রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফা ও সঙ্গীয় পুলিশ দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তায় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেন।

প্রাথমিকভাবে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ডেনভার বডি স্প্রে ১,৬৮০ পিস, অলিভ অয়েল (১০০ এমএল) ২১০ পিস, (২০০ এমএল) ১২০ পিস, (৩০০ এমএল) ৯০ পিস এবং অ্যাডাল্ট শোল্ডার শ্যাম্পু (৭২ এমএল) ৪০ প্যাকেট। জব্দকৃত গাড়িসহ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য এনে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

অভিযানের সময় ট্রাকের চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৩) এবং হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির হোসেন (১৯)কে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় নিয়ে যাওয়া হয় এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটির পেছনে জসীম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিলেন। তাকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, চোরাকারবারি চক্রকে ধরতে কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হয় এবং বিভ্রান্তির চেষ্টা সত্ত্বেও তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে লেংগুরা–নাজিরপুর–সিধলী রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলবে, কেউ আইনের বাইরে নয়।

তবে স্থানীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ঘটনাটি নিয়ে ভিন্ন দাবি তুলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, রাতের সময়সূচি ও ঘটনার প্রেক্ষাপট নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। এছাড়া অভিযানের সময় যোগাযোগ ও অন্যান্য বিষয় ঘিরেও এলাকায় আলোচনা চলছে।

অন্যদিকে, এসব অভিযোগ নাকচ করে এসআই আবু হানিফা বলেন, চোরাকারবারি চক্রকে ধরতে আমরা কৌশলগতভাবে কাজ করেছি। কোনো ধরনের অনিয়ম বা আপসের প্রশ্নই ওঠে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:১৪   ২০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ