ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা

ভোলা: লালমোহনে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলার প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজন, বুধবার (৬ মে) বিকেল ৩টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম পর্যায়ে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। এতে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একতরফা আধিপত্য লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত তারা ৪-০ গোলের বড় ব্যবধানে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালকদের বিভাগের চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ কুমার, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মো. নোমান পাটোয়ারী সহ বিভিন্ন সরকারি প্রাথমিক শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:১৯   ১১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ