ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই লাখ টাকা জরিমানা

গাজীপুর: কালীগঞ্জে বিনা অনুমতিতে শীতলক্ষ্যা নদী তীর হতে মাটি কাটা ও নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে একজনকে দুই লাখ টাকা জরিমানা ও অপরজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় প্রসিকিউটর কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সঙ্গে ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি গ্রামে অবস্থিত যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেড কর্তৃপক্ষ বিনা অনুমতিতে শীতলক্ষ্যা নদী তীর হতে মাটি কাটছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানটির এইচ.আর এডমিন মোঃ সুজাত উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করেন।

পরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষণগাঁও সরদারপাড়া গ্রামের আফসারউদ্দিনের পুত্র জহিরুল ইসলাম (৩৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৪   ১১৪ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ