ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত

পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ৬ মে ২০২৬


পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা নদীতে অবমুক্ত
খুলনা: পাইকগাছায় সরবরাহ করার সময় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষনে মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ৬ মে বুধবার দুপুরে উপজেলার শিববাটী ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বিশেষ এ অভিযানে সরবরাহ করার সময় সুন্দরবন ও এর আশপাশ এলাকার নদ-নদী থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ পারশে জব্দ করা হয়। পরে জব্দকৃত পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয় এবং এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
উল্লেখ্য সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এলাকার কিছু সংখ্যক মানুষ সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী থেকে পারশে সহ বিভিন্ন প্রজাতির পোনা আহরণ করে এলাকার মৎস্য চাষি এবং চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বিজ্ঞানীরা পারশে মাছের কৃত্রিম উপায়ে পোনা উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করলে ও বাণিজ্যিক ভাবে গড়ে ওঠেনি হ্যাচারি কিংবা ব্যক্তি পর্যায়ের কোন প্রতিষ্ঠান।

যার ফলে এলাকার হাজার হাজার ঘের ব্যবসায়ীরা পারশে মাছের পোনার জন্য এখনো প্রাকৃতিক উৎসের উপর নির্ভর করতে হয়। এলাকায় প্রচুর পারশে পোনার চাহিদা থাকায় বাগদা এবং গলদা চিংড়ির মতো বাণিজ্যিক ভাবে হ্যাচারিতে পারশে পোনা উৎপাদন জরুরি। এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অনেক উদ্দোক্তা এগিয়ে আসতো বলে মনে করছেন উপকূলীয় এলাকার চিংড়ী চাষিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:১১   ২০৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ