ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল হবে: নুরুল হক নুর

পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল হবে: নুরুল হক নুর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল হবে: নুরুল হক নুর

পটুয়াখালী: শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই তিনটি খাতকে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, এই তিন খাতে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব হবে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার,৭ মে সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেখানে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
দেশের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের সব হাসপাতালেই বর্তমানে জনবল ও চিকিৎসাসংকট রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, জেলা হাসপাতালের পাশাপাশি এখানে পূর্ণাঙ্গ একটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিতে আসার ভোগান্তি অনেকটাই লাঘব হবে।’

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, স্থানীয় সরকারের উপসচিব জুয়েল রানাসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩০   ১২৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ