ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পিসওয়ে সোসাইটির সদস্যদের পরিচিতি সভা

দোহারে পিসওয়ে সোসাইটির সদস্যদের পরিচিতি সভা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


 দোহারে পিসওয়ে সোসাইটির সদস্যদের পরিচিতি সভা

ঢাকা:নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে জয়পাড়া থানা সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্ব ও সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনেযুক্ত হওয়া সদস্যরা হলেন- তথ্যবিষয়ক সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার খন্দকার এবং কার্যকরী সদস্য মো. আরিফুর রহমান, শেখ জয়নাল ও শেখ সোহেল রানা।

সংগঠনের কর্মকর্তারা মনে করেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত হবে। তাদের সহযোগিতায় সংগঠনের সুনাম বৃদ্ধি পাবে এবং অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

বক্তারা অঙ্গীকার ব্যক্ত করেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি সর্বদা প্রস্তুত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য মো. শাহীন ও মো. এছহাক মোল্লা, সাংবাদিক মো. হৃদয় হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৩   ১৯৫ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ