ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড

কালীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


 কালীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড
গাজীপুর: কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই মাদকসেবীকে এক মাস করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই মাদকসেবীকে এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের রোমান নামে দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষদের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো.রোমান ও একই এলাকার আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে ১ মাস করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরোধী কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক বিক্রি করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৫৪   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ