ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনার তালতলীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাঁটল, ঝুঁকিতে ১৫ গ্রামের ২৫ হাজার মানুষ

বরগুনার তালতলীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাঁটল, ঝুঁকিতে ১৫ গ্রামের ২৫ হাজার মানুষ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬


 বরগুনার তালতলীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাঁটল, ঝুঁকিতে ১৫ গ্রামের ২৫ হাজার মানুষ
বরগুনা: তালতলী উপজেলার পায়রা নদী সংলগ্ন তেঁতুলবাড়িয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে নদী সংলগ্ন ওই এলাকার ১৫ টি গ্রামের ২৫ হাজার মানুষ। তারা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন।
জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের প্রভাবে অতিমাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের বুধবার রাতে প্রায় দেড়’শ মিটার এলাকা জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বাঁধের কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়বে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান পাড়া, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদার, সেলিম মাতুব্বর বলেন, ‘প্রতি বছরই বাঁধ মেরামত হয় কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে আমরা এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না যেকোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।’
তেঁতুলবাড়িয়া গ্রামের ষাটোর্ধ হাসিনা বেগম বলেন, বানডা ভাইঙ্গা গ্যালে মোগো কপালডা পুইর‌্যা যাইবে। বানডা ভাঙ্গবে হেই ডরে রাইতে ঘুমাইনা। বানডা ভাইঙ্গা গ্যালে মোরা পানিতে ডুইব্যা মইর‌্যা যামু।
নলবুনিয়া গ্রামের সুন্দর আলী বলেন, মোগো বাচাইতে অইলে ব্যামালা উচা বান লাগবে। ছোড খাডো বান দ্যালে বানডা আবার ভাইঙ্গা যাইবে।
নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া বলেন, তেঁতুলবাড়িয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধে যে ভাবে ফাটল দেখা দিয়েছে তাতে দু’একদিনের মধ্যে পায়রা নদীগর্ভে বিলিন হয়ে যাবে। বাঁধ না থাকলে ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিতে ভাসতে থাকবে। তাই বাঁধটি অতিদ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
পানি উন্নয়ন বোর্ড তালতলী উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. হিমেল বলেন, তেঁতুলবাড়িয়া এলাকার ভাঙ্গনের বিষয়টি স্বীকার কওে বলেন, উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড তালতলী ও বরগুনাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, বাঁধে ফাটলের বিষয়টি আমি জেনেছি। ভাঙ্গন ওরোধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী ভাবে সমাধানের জন্য ব্লক নির্মানের জন্য প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়রা জমি প্রদান করলে রিংবাধঁ করে দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:৪৭   ৪৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ