ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর

যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


 যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর

ভোলা: যৌতুকের দাবিতে ফারজানা আক্তার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিফাই বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনু হাওলাদার বাড়ির আলমগীরের মেয়ে।

ফারজানা আক্তোরের ভাই মো. সুমন জানান, প্রায় এক বছর আগে আমার বোন ফারজানার সাথে পাশ্ববর্তী উপজেলা বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়পাতা এলাকার রশিদ সিফাইর ছেলে ইব্রাহিমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে ফারজানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

সর্বশেষ গত বুধবার বিকেলে আসর নামাজের পর যৌতুকের বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী ইব্রাহিমসহ পরিবারের অন্যরা ফারজানাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে । পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে ফারজানার স্বামী ইব্রাহিমের মুঠোফোনে একাধিকবার কল করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে লালমোহন থানার (ওসি) তদন্ত মো. মাসুদ হাওলাদার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৩   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ