ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


ভেড়ামারায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় প্রশাসনের এক ঝটিকা অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় লালন শাহ সেতু সংলগ্ন ভেলকির পুল এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশের জন্য ক্ষতিকর এই বিপুল পরিমাণ পলিথিন পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। এসময় ঈশ্বরদী থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা ৬ (ক) লঙ্ঘনের দায়ে আটককৃত ব্যবসায়ী সঞ্জয়কে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর এলাকার স্বপন কুণ্ডুর ছেলে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রির উদ্দেশ্যে ঈশ্বরদী থেকে এই পলিথিন নিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত ৪০০ কেজি পলিথিন জনসমক্ষেই পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সরকারের নির্দেশনা অনুযায়ী পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৩১   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ