ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ভেড়ামারায় ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


ভেড়ামারায়  ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়া: ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ শিখা খাতুন (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে ভেড়ামারা থানাধীন চৈতন্য মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিখা খাতুন পাবনা সদর উপজেলার বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৮:০০টা থেকে ০৮:৩০টা পর্যন্ত কুষ্টিয়া “ক” সার্কেলের একটি দল ভেড়ামারার চৈতন্য মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত অভিযানে শিখা খাতুনের হেফাজত থেকে কোডিন মিশ্রিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান শেষে পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বলবৎ থাকবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১০   ১২০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ