ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু

বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে ২০২৬


বোয়ালমারীতে সাংবাদিকের বাবার মৃত্যু

ফরিদপুর: বোয়ালমারী পৌর সদরের বাসিন্দা ভবেশ চন্দ্র পোদ্দার (৮১) বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুরস্থ হৃদরোগ ফাউন্ডেশনে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত পনের দিন যাবত তিনি ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ও ফরিদপুরের ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে ভাস্কর পোদ্দার বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ছোট ছেলে দীপঙ্কর পোদ্দার দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি ও একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। শনিবার দুপুরে বোয়ালমারী রায়পুর শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪২   ১০৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ