ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধনে কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধনে কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা




 ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধনে কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে, ২০২৬) সকালে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে শহীদ জিয়ার এই উদ্যোগ পুনরায় চালু করা হয়েছে। এর ফলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব শাহাজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হলে স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে, যা এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:৪৫   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ