ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ঠাকুরগাঁওয়ে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ ৩ জন আটক

ঠাকুরগাঁওয়ে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ ৩ জন আটক


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে ২০২৬


 ঠাকুরগাঁওয়ে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ ৩ জন আটক
ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদ ও বিক্রি নিষিদ্ধ নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের সেতরাই নামক সড়কে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে ১৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হান রিজভী (২৮) ও গাব্রিয়েল মিনস (৪২) নামে দুইজনকে আটক করে পুলিশ।
আটক রায়হান রিজভী ঠাকুরগাঁও সদর আর্ট গ্যালারির ইয়াকুব আলীর ছেলে এবং গাব্রিয়েল মিনস জেলার গোবিন্দনগর বাগানবাড়ি এলাকার মাতিয়াস মিনসের ছেলে।
এদিকে একই রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর কালোপীর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০ পিস টাপেন্টা ডল ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। হাফিজুল ইসলাম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, মাদকবিরোধী অভিযানে চোলাই মদ ও টাপেন্টা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৯   ১১৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ