ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

আলফাডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


আলফাডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

ফরিদপুর: আলফাডাঙ্গায় মাদক সেবন ও বহনের দায়ে হাবিবুর রহমান (১৯) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হাবিবুর উপজেলার চাপুলিয়া গ্রামের আরিফুল মোল্লার ছেলে।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ মে মঙ্গলবার বিকেলে উপজেলার বাজড়া মধুমতী নদীর খেয়াঘাট এলাকায় স্থানীয় জনতা তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে বিষয়টি আলফাডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

​গ্রেপ্তারের পর ওই দিন বিকেলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান। তিনি মাদক নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত হাবিবুর রহমানকে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “আলফাডাঙ্গা উপজেলাতে মাদকের বিষয়ে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদকের প্রশ্নে কোনো প্রকার আপোষ করা হবে না।”

​থানা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমানকে আজ ১৩ মে (বুধবার) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা ও তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ওসি ফকির তাইজুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:১৩   ৯৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ