ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং উপাচার্যের অপসারণ, বহিরাগতদের হামলার বিচার ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ঘটনা ঘটছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তারা ক্ষুব্ধ। হামলার বিচার এবং উপাচার্যের অপসারণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, আন্দোলনের প্রথম দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগতরা হামলা চালায়। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলার ঘটনায় এরই মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও উপজেলা বিএনপির কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এবং পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অন্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:০৩   ১১৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ